পরিবেশগত ছাড়পত্র দেওয়ার পদ্ধতি স্মার্ট করা হচ্ছে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ২০:০৮আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:০৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, উদ্যোক্তাদের ভোগান্তি দূর করতে সফটওয়্যারের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, ছাড়পত্রের আবেদন প্রক্রিয়া সহজ হবে, সেবাগ্রহীতাদের সময়, খরচ ও অফিসে আসা কমবে। উদ্যোক্তারা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবে। ছাড়পত্র পাওয়ার শর্তগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পরিবেশগত ছাড়পত্র প্রদানে স্মার্ট ট্রান্সফরমেশন’ কর্মশালায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশগত ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়ার স্মার্ট ট্রান্সফরমেশনে আধুনিক প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করা হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন দাখিল, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও ছাড়পত্র পাওয়ার সুবিধা থাকবে। ছাড়পত্র প্রক্রিয়া মনিটরিং সহজ হবে। উদ্যোক্তারা অনলাইনে আবেদনের অগ্রগতি ট্র্যাকিং সুবিধা এবং অনলাইনে প্রক্রিয়াকরণ ফি, ছাড়পত্র/নবায়ন ফি, ভ্যাট চালান প্রদানের সুবিধা থাকবে। এতে জাল/অবাঞ্ছিত কাগজপত্র শনাক্ত করা যাবে। ছাড়পত্রের আবেদনের তথ্য এবং ছাড়পত্রের সঠিকতা যাচাই করা যাবে।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পদূনি) তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
স্ত্রীসহ সাবের চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি