বিদেশে স্বাস্থ্যকর্মী পাঠাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুন ২০২৪, ২০:৪৬আপডেট : ২০ জুন ২০২৪, ২০:৪৬

দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যকর্মী পাঠানোর সক্ষমতা তৈরি হয়েছে বাংলাদেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ওয়ার্কফোর্স ডিপার্টমেন্টের পরিচালক জিম ক্যাম্পবেলের সঙ্গে বুধবার (১৯ জুন) জেনেভায় এক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিদেশে স্বাস্থ্যকর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অংশীদারত্বমূলক সম্পর্ক স্থাপন করতে চায়।’

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমা বিশ্বের দেশগুলোতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উন্নয়নশীল দেশগুলো থেকে তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে থাকে।

এ ধরনের নিয়োগের ফলে উন্নয়নশীল দেশগুলোতে যেন স্বাস্থ্যকর্মীর সংকট না হয়, সে বিষয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনির্দিষ্ট কোড অব প্র্যাকটিস রয়েছে। এর আওতায় নিয়োগকারী দেশগুলোর জন্য স্বাস্থ্যকর্মী পাঠানো দেশগুলোর স্বাস্থ্য-শিক্ষা খাতে বিনিয়োগ, স্বাস্থ্য-খাতের মান উন্নয়ন, স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নতর প্রশিক্ষণ ও বৃত্তির ব্যবস্থা করা প্রভৃতির বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যকর্মী নিতে ইচ্ছুক দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক শ্রম চুক্তি সম্পাদনের ব্যাপারে ড.জিম ক্যাম্পবেল বাংলাদেশেকে সহযোগিতা করবেন বলে জানান।

এছাড়াও, প্রবাসী স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকরণ, নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ প্রভৃতি সম্পর্কিত আলোচনায় অংশ নিতে তিনি বাংলাদেশকে উৎসাহিত করেন। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিসের মাধ্যমে আঞ্চলিক ডায়ালগ শুরু হতে পারে বলেও অভিমত প্রকাশ করেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
বিশ্ব স্বাস্থ্য দিবস আজভ্রান্ত তথ্য ও গুজব বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় হুমকি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী