মেক্সিকোর প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ১৮:২৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮:২৫

মেক্সিকো তাদের প্রথম বার্ড ফ্লু (এইচ ৫ এন ১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) আক্রান্ত মানব রোগী শনাক্ত করেছে। শুক্রবার (৪ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়াটার্স এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপক সংক্রমণের কোনও প্রমাণ আমাদের হাতে নেই।

গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গো প্রদেশে তিন বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে এখন হাসপাতালে রাখা হয়েছে।

অবশ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বার্ড ফ্লু ভাইরাসের কারণে জনস্বাস্থ্যে এখন পর্যন্ত সামান্য ঝুঁকিই দেখতে পাচ্ছেন তারা।

ভাইরাস শনাক্ত হওয়া ডুরাঙ্গো প্রদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। গবাদি পশুর খাত এখানকার প্রধান চালিকাশক্তি।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে এইচ৫এন১ এর একটি মারাত্মক ভ্যারিয়ান্ট বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এর ফলে, হাস-মুরগিসহ পোলট্রির বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর প্রথমবারের মতো গবাদি পশুর মধ্যেও এই ভাইরাস শনাক্ত হয়।

/এসকে/
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী