‘১৫ বছরে ১১৬০ একর নদীর তীরভূমি উদ্ধার করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ১৮:২৩আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮:২৮

নদী দখলের অপতৎপরতা বাড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিভিন্ন সময় নদী বন্দরের সীমানায় ও নদীর তীরভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘২০১৪-২০২৪ সাল পর্যন্ত সারা দেশে ২৬ হাজার ১৮১টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৫ বছরে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৬০ দশমিক ৬২ একর নদীর তীরভূমি।’

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র এমপি খসরু চৌধুরীর প্রশ্নের জবাবে এ সব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানীর চারপাশের বৃত্তাকার নৌপথ বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী এবং শীতলক্ষ্যা নদী দ্বারা বেষ্টিত বৃত্তাকার নৌপথের মোট দৈর্ঘ্য ১১০ কিলোমিটার। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য ওই নদীগুলোর তীরে সরকার ঘোষিত ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী ও মিরকাদিমে চারটি অভ্যন্তরীণ নদীবন্দর রয়েছে। বিআইডব্লিউটিএ পরিচালিত এ সব অভ্যন্তরীণ নদী বন্দরগুলো নির্বিঘ্নে মালামাল ও যাত্রীবাহী নৌ চলাচলের জন্য রক্ষণাবেক্ষণ করছে।’

তিনি বলেন, ‘নদীগুলোকে পুনরুদ্ধারের জন্য বিশ্বব্যাংকের মাধ্যমে একটি সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিশ্বব্যাংক নদীগুলো পুনরুদ্ধারে সব স্টেক হোল্ডারদের নিয়ে সম্মিলিত একটি আমব্রেলা ইনভেশনমেন্ট প্রোগ্রাম (ইউআইপি) প্রস্তাব করেছে। প্রস্তাবটি বাস্তবায়নে জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে ঢাকার চারপাশের নদীগুলো সম্পূর্ণরূপে দূষণমুক্ত হবে এবং পরিবেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার দলীয় এমপি মাহবুব উর রহমানের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯২ শতাশং এবং কন্টেইনার পরিবাহী পণ্যের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হ্যান্ডলিং হয়। ২০২২-২০২৩ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ১১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ৬৪৩ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি হয়েছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ১১ মাসে ১০ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৪৪৬ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি হয়। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে চলতি মে মাস পর্যন্ত ১১ মাসে ১১ কোটি ৮৭ হাজার ৬৪৯ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি হয়েছে, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেশি।’

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের