যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ১৯:৩১ আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০:২৩

যুক্তরাজ্যের নির্বাচনে জয়লাভ করায় ওই দেশের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারের (৪ জুলাই) নির্বাচনে ৬৫০টির মধ্যে লেবার পার্টি ৪১২ আসনে জয়লাভ করে। শুক্রবার (৫ জুলাই) ব্রিটেনের রাজা চার্লস স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

লেবার পার্টি ও দলের সাবেক নেতা স্যার হ্যারল্ড উইলসন, থমাস উইলিয়ামস, লর্ড পিটার শোরের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল আকাঙ্ক্ষার মতো মূল্যবোধ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু পরিবর্তন ও কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করার জন্য লেবার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের সরকার। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ৭ লাখ বাংলাদেশি-ব্রিটিশ ডায়াসপোরা সম্প্রদায় দুই দেশের উন্নয়নে যেন কাজ করতে পারে, সেটির বিষয়ে নজর থাকবে দুই সরকারের।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দিলেন তারেক রহমান
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন