রাজশাহীতে পর্যটন অঞ্চল করা হবে: মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৪, ২৩:০৪আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২৩:০৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন,  রাজশাহীতে ভবিষ্যতে একটি পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার (৫ জুলাই) রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যালে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহী বিভাগের সার্বিক পর্যটন উন্নয়নে কাজ চলছে। এ অঞ্চলে পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়ন ও প্রসারে ভবিষ্যতে এখানে একটি পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার কথা চিন্তাভাবনা করা হচ্ছে এবং রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিদ্যমান মোটেলটিকে বিদেশি বিনিয়োগের মাধ্যমে পাঁচ তারকা মানের হোটেলে পরিণত করা হবে। এছাড়াও, এ অঞ্চলের ঐতিহ্যবাহী রেশম শিল্পের অধিকতর উন্নয়নের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

ফারুক খান বলেন, রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরকে আরও উন্নত করার কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এখানে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এ বিমানবন্দর থেকে যাত্রী এবং কার্গোর সংখ্যা বৃদ্ধি পেলে এবং বিদেশি এয়ারলাইন্স কোম্পানি এখানে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করলে একে আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য কাজ করা হবে।

পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কানেক্টিভিটির ওপর জোর দিচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, ভুটান-সহ আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধির কাজ চলমান রয়েছে। কানেক্টিভিটি মানেই উন্নয়ন, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ। আমার বিশ্বাস রাজশাহী অঞ্চলের মানুষ এই কানেক্টিভিটির সুযোগ গ্রহণ করে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মদ জাবের, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী বিভাগের পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

/এসআই/এমএস/
সম্পর্কিত
নারী শিক্ষা প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পর্যটনমন্ত্রীর
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণকে ফিরিয়ে দিতে হবে
বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও ঘাঁটি, মন্ত্রী বললেন ‘আপনারা ভাগ্যবান’
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি