এই স্ট্যাটাসটি দিলো কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫

সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর তার প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন তোলা হয়েছে, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন?

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের ১৪ তারিখ দিবাগত রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‌্যাব গ্রেফতার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলছে। যদিও ফেসবুক পেজটি আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদফতরের মুখপাত্র ও সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি প্রিজন্স) মো. জান্নাত উল ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তিনি মাত্র জেনেছেন। তবে বিস্তারিত জানেন না। তিনি বলেন, হয়তো ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট তার কোনও স্বজন চালাচ্ছেন। তাদের কাছে সেটির পাসওয়ার্ড আছে। কারণ কারাগারে থেকে ফারুক খানের মতো একজন বহুল পরিচিত বন্দির মোবাইল ফোন বা ফেসবুক চালানোর কোনও সুযোগ নেই। তবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন। 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সর্বশেষ খবর
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু