বিআরটিসি’র বহরে বৈদ্যুতিক বাস যুক্ত করার চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ১৯:২০আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৯:২০

নিজস্ব বহরে ইলেকট্রিক (বৈদ্যুতিক) বাস যুক্ত করার চিন্তা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এছাড়া এ রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আয় বাড়াতে আন্তর্জাতিক রুটে বরিশাল-কলকাতা, চট্টগ্রাম-কলকাতা, ঢাকা-গ্যাংটক (সিকিম)-দার্জিলিং, ঢাকা-নেপাল বাস সার্ভিস চালুর কথাও ভাবছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, সেখ সালাহউদ্দিন, মো. মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছা. নাছিমা জামান ববি অংশগ্রহণ করেন।

প্রতিবেদনে আয় বাড়াতে বহরে নতুন ইলেকট্রিক ও সিএনজি বাস সংযোজন, আন্তর্জাতিক রুটের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে বলা হয়। এ জন্য বরিশাল-কলকাতা, চট্টগ্রাম-কলকাতা, ঢাকা-গ্যাংটক (সিকিম)-দার্জিলিং, ঢাকা-নেপাল আন্তর্জাতিক রুটে বাস চালু, ইলেকট্রনিক ভেহিকলসহ নতুন মডেলের বাস বহরে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে।

বিআরটিসির এক-তৃতীয়াংশ পদ শূন্য

সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, বিআরটিসির অনুমোদিত পদ ছয় হাজার ৫১৭টি থাকলেও গোল্ডেন হ্যান্ডশেকে ৬২৪টি পদ বিলুপ্ত করা হয়। বর্তমানে পদ সংখ্যা ৫ হাজার ৮৯৩টি। এর মধ্যে কর্মরত আছে তিন হাজার ৯২০ জন। শূন্য পদের সংখ্যা এক হাজার ৯৭৩টি। প্রথম শ্রেণির ১২৪টি পদের মধ্যে কর্মরত ৮১ জন। শূন্য পদ ৪৩টি। দ্বিতীয় শ্রেণির ৬৪টি পদের মধ্যে কর্মরত ৪৪ জন। শূন্য পদ ২০টি। তৃতীয় শ্রেণির ৫ হাজার ১৫৯টি পদের মধ্যে কর্মরত নয় হাজার ৬৩৭ জন। শূন্য পদ এক হাজার ৫২২টি। চতুর্থ শ্রেণির ৫৪৬টি পদের মধ্যে কর্মরত ১৮ জন। শূন্য পদের সংখ্যা ৩৮৮টি।

ঋণে কেনা হয় ১৫৫৮টি বাস

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিআরটিসি’র বহরে যুক্ত হয়েছে এক হাজার ৫৫৮টি বাস। যে দেশ ঋণ দিয়েছে সেগুলো সেখান থেকে আমদানি করা হয়েছে। বাসগুলো কিনতে খরচ হয়েছে এক হাজার ২৯৮ কোটি ৩৭ লাখ ২৯ হাজার টাকা। এ বাস কেনা হয়েছে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে। প্রতিবেদনের তথ্য মতে, নরডিক ডেভেলপমেন্ট ফান্ডের ১১৩ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ঋণ সহায়তায় চীনের ডংফেং ইয়াংসি থেকে ২৭৫টি একতলা সিএনজি বাস; ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশন ফান্ডের ২৭৮ কোটি ২৮ লাখ ৬২ হাজার ঋণ সহায়তায় দক্ষিণ কোরিয়ার দাইয়্যু থেকে ২৫৫টি সিএনজি এসি/ননএসি বাস; ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইনের ৩৭৯ কোটি ৩৩ লাখ ১৮ হাজার টাকা ঋণের আওতায় ভারতের অশোক লিল্যান্ড থেকে ২৯০টি দ্বিতল, ৮৮ একতলা এবং ৫০টি আর্টিকুলেটেড বাস এবং ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি-২) ৫২৭ কোটি ১২ লাখ ৪ হাজার টাকা ঋণে ভারত থেকে ৩০০ দ্বিতল, ১০০ এসি-ননএসি এবং ১০০ এসি ইন্টারসিটি বাস কেনা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিআরটিসি’র বহরে বর্তমানে এক হাজার ৩৫০টি বাস রয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৪টি বাস ২০৩টি রুটে পরিচালিত হচ্ছে। ১০৬টি বাস মেরামতে রয়েছে।

আগে লোকসানি প্রতিষ্ঠান হলেও বিটিআরসি গত তিনটি অর্থবছরে লাভ করেছে। ২০২২-২৩ অর্থবছরে লাখ করেছে ৪৭ কোটি ৭১ লাখ ৩৯ হাজার টাকা।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচাখালি থেকে মিঠামইন উপজেলা পর্যন্ত বাস্তবায়নাধীন উড়াল সড়ক ও কিশোরগঞ্জ থেকে ঢাকার সংযোগ রাস্তাগুলো দ্রুততার সঙ্গে সঠিকভাবে সম্পন্ন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে হাওরাঞ্চলে শুষ্ক মৌসুমে চলাচলের জন্য ব্যবহৃত ফেরি ব্যবস্থাটি সাশ্রয়ী করে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বিআরটিসি'র ড্রাইভার নিয়োগের সময় মনস্তাত্ত্বিক পরীক্ষা অন্তর্ভূক্তকরণ, লাইসেন্স ব্যবস্থার মনিটরিং বৃদ্ধি এবং গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক রাখার জন্য বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
ঈদ উপলক্ষে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে 
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি, মেয়াদ ৩০ দিন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী