ট্রাম্পের ওপর হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী

এটা আমেরিকার মতো জায়গায় হয় কী করে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৪, ১৮:৪৭আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২০:০৯

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (১৪ জুলাই) চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের মতো এত বড় গণতন্ত্রের দেশে এরকম হামলার ঘটনা কীভাবে ঘটে, এটা কতটা সঙ্গত সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখজনক। একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, আর তার ওপর এই ধরনের হামলা করা, আমরা এটার অবশ্যই নিন্দা জানাই।

আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অথচ সেখানেই দেখা যাচ্ছে…! আমরা তো গুলি-বোমা খেয়েই অভ্যস্ত, অনবরতই খাচ্ছি। সেখানে একজন অপোনেন্টকে এভাবে গুলি করা…। তারপর তিনি ফরমার প্রেসিডেন্ট, তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। তার একেবারে কানের ওপর দিয়ে চলে গেছে। যদি একটু এদিক-ওদিক হতো বাঁচতো না। এটা আমেরিকার মতো জায়গায় হয় কী করে?

তিনি বলেন, আমেরিকার মতো সভ্য দেশে, যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়… সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? সেটাও তো আমাদের একটা প্রশ্ন। এই ঘটনা বাংলাদেশে হলো তো সরকারকে দায়ী করতো। এক গ্রুপ সরকারকে দায়ী করতো, আরেক গ্রুপ, যেমন আমি গ্রেনেড হামলায়—আমি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই মেরেছি, বলে দিলো। এখানে (বাংলাদেশে) বলার তো কোনও ইয়ে নাই, লাগাম ছাড়া তো…। সেটিই হয়। কিন্তু ওরা (যুক্তরাষ্ট্রে) সরকারকে দায়ী করেনি, আবার প্রেসিডেন্ট বাইডেনও এটার নিন্দা করেছেন। কাজেই এইটুকু সভ্যতা তাদের আছে। যাদের কথায় কথায় আমাদের দেশের দোষারোপ করার চিন্তা, তাদের ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত। 

/ইএইচএস/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু