গণভবনে ছাত্র-জনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ১৬:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৭:০৪

সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে উল্লাস করছেন সর্বস্তরের জনগণ। এ সময় গণভবনের পশ্চিম পাশের গেট দিয়ে উৎসাহিত জনতা ভেতরে প্রবেশ করেন। সেখানের উল্লসিত ছাত্র-জনতার স্রোত দেখা যায়।

সোমবার (৫ আগস্ট) সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘লংমার্চ টু ঢাকা’ সফল করতে রাজধানীর রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। এদিন সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। তবুও বিভিন্ন দিক থেকে ঢাকামুখি জনস্রোত থামানো যায়নি। পরে দুপুর ৩টায় জাতির উদ্দ্যেশে সেনাপ্রধানের ভাষণের ঘোষণা দেওয়া হয়। তখন বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে নেওয়া হয়। তারপরই শেখ হাসিনার পদত্যাগের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জনগণ বাসাবাড়ি থেকে বেরিয়ে আসে। আন্দোলনকারী জনতাও গণভবনের অভিমুখী হতে থাকেন।

এরপর দুপুর প্রায় ৩টার পর গণভবনে জনতারা জড়ো হয়ে উল্লাস করতে থাকেন। তাদের একাংশ গণভবনের মাঠে ঢুকে যায়। তাদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা সেখানকার বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে নানানরকম স্লোগান দিচ্ছেন। কেউ কেউ জিনিসপত্র বাড়ি নিয়ে যাচ্ছিলেন। 

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতের আগরতলা চলে গেছেন। প্রধানমন্ত্রীর বাংলাদেশ ত্যাগের খবরের পরপরই গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়ে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ পাননি।

/ইএইচএস/জেডএ/আরকে/
সম্পর্কিত
গণভবনের সামনে গ্যাস পাইপের মেরামত শেষ
সংসদ এলাকায় আপাতত হচ্ছে না প্রধানমন্ত্রীর নতুন বাসভবন
শহীদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি গণভবনের জাদুঘরে
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম