প্রধান উপদেষ্টার জন্য প্রস্তুত করা হচ্ছে ‘যমুনা’

কবির হোসেন
০৮ আগস্ট ২০২৪, ১৮:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৯:২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। এর অংশ হিসেবে ঝাড়পোছ চলছে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য়। এটি প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হবে।

প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ (ছবি: কবির হোসেন)

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৫টায় ওই ভবনের সামনে গিয়ে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়ামোছার কাজ  করতে ব্যস্ত সময় পার করছেন সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মচারীরা। ভবনটির প্রধান গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। যত সময় গড়াচ্ছে সেখানে সরকারি বিভিন্ন সেক্টরের লোকজনের সংখ্যাও বাড়ছে।

ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ (ছবি: কবির হোসেন)

ভবনটির প্রধান গেটে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বাংলা ট্রিবিউনকে বলেন, নির্দেশনা মোতাবেক আমরা সকাল থেকে এখানে নিরাপত্তার জন্য অবস্থান করেছি। আমরা এখানে সকাল ১১টার দিকে এসে দেখেছি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। তিনি (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) কোথায় উঠবেন আমরা কিছুই জানি না। উনার নিজস্ব বাসা গুলশানে উঠতে পারেন, আবার এখানেও উঠতে পারেন।

‘যমুনা’র নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা (ছবি: কবির হোসেন)

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম