কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৬:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:২৮

সৌদি আরবগামী কর্মীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি। অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৩ আগস্ট থেকে ঢাকায় কনস্যুলার সেবা বন্ধ করে দেয় সৌদি দূতাবাস।

রাষ্ট্রদূত বলেন, আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতো।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।

বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সৌ‌দিতে আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃ‌ষ্টি আকর্ষণ করা হলে তি‌নি বলেন, এরকম কিছু আমি শু‌নিনি।

/এসও/এফএস/  
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী