মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালুর বিষয়ে জাপান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৫:০৭আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৫:০৭

মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন (কাজীপাড়া ও মিরপুর ১০) চালুর বিষয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান। রবিবার (২৫ আগস্ট) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ফাওজল কবির খান বলেন, ‘আজ বিকালে জাপানের রাষ্ট্রদূত আমাদের সঙ্গে দেখা করবেন। কাজী পাড়া ও মিরপুর-১০ স্টেশন দ্রুততম সময়ের মধ্যে কীভাবে চালু করা যায়, সে বিষয়ে কথা হবে। মেট্রোরেলের এমডিকে বলেছি ক্ষয়ক্ষতি নির্ণয় করে সুনির্দিষ্ট টাইম লাইন দিতে।’

মেট্রোরেল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য এটাকে জরুরি সেবা হিসাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা।

মেট্রোরেলের অন্য লাইনগুলোর কাজের অগ্রগতির বিষয়ে সড়ক উপদেষ্টা বলেন, ‘আমরা গত তিন-চার দিন আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করেছি। অন্যান্য লাইনগুলো চালুর বিষয়ে আমরা কাজ করছি।।’

৩৭ দিন পর মেট্রোরেল চালু হওয়ায় সার্বিক পরিস্থিতি দেখতে আজ সকালে আগারগাঁও থেকে সচিবালয় স্টেশানে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী