আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৮:৫৫আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৯:১৯

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না। যেসব টাকা পাচার করা হয়েছে তা ফেরত আনারও ব্যবস্থা করা হচ্ছে।

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।’

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বেছে বেছে ঋণ নেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘দিন দিন ঋণের বোঝা বাড়ছে। এক বছরের কাজ পাঁচ বছর লাগবে, এমন প্রকল্পের জন্য আমরা ঋণ নেবো না।’

তিনি বলেন, ‘ঋণ চাওয়া মানে এই নয় যে আমরা অপচয় করার জন্য চেয়েছি। এসব ঋণ সাধারণ মানুষের সমতার ভিত্তিতে ও টেকসই উন্নয়নে কাজে লাগানো হবে।’

প্রয়োজন অনুযায়ী বৈদেশিক সহায়তা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের যেটা প্রয়োজন হবে তার জন্য সহায়তা নেবো। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেবে, এগুলো নেওয়া হবে।’

নানা প্রতিষ্ঠান ও সংস্থার দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘যারা আন্দোলন করছে তাদের উপেক্ষা করতে পারি না। এতদিন কেউ তাদের কথা শোনে নাই। আমরা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছেন, তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।’

জাতিসংঘ প্রতিনিধিরা দেশের অর্থনৈতিক ও সমতাভিত্তিক উন্নয়নে পাশে থাকবে বলে জানান সালেহউদ্দিন।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বাজেটে আসছে ‘অর্থনৈতিক সাধারণ ক্ষমা’?
‘কালো টাকা সাদা’ করার সুযোগ কি ফিরছে
আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের