শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষ নেওয়ার বিষয়টি গুজব: রাশিয়ান রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৯:০৭আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২০:৩৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫০০ বিলিয়ন ডলার ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

রবিবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, পাঁচ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ, যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান, সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা কি এতই পাগল হয়ে গেছি যে একজনকে ৫০০ কোটি ডলার দেবো! ইটস রিউমারস অ্যান্ড কমপ্লিটলি ফলস। গত জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল বলে জানান রাশিয়ান রাষ্ট্রদূত।

এ সময় রাশিয়া নতুন অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে সব ধরনের আর্থিক সহায়তা এবং বাংলাদেশের পাশে থাকবে বলে জানান আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ঘুষ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি নিয়েছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ওয়েবসাইট ‘গ্লোবাল ডিফেন্স কোর’ (জিডিসি)।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী