স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদফতর পরিদর্শন করেছেন উপদেষ্টা সাখাওয়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৬

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদফতর পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনের পর তিনি বলেন, দেশের ২৪টি স্থলবন্দরকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে। অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসা, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

নৌপরিবহন অধিদফতর পরিদর্শন করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ পথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিতে নৌপরিবহন অধিদফতরকে কার্যকর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

এ সময় নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম এ অধিদফতরের সার্বিক কার্যক্রম অবহিত করেন। এ সময় নৌপরিবহন অধিদফতরের চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল কবীর, ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী