দুর্যোগ উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা নিয়ে আলোচনা মার্কিন রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার রাষ্ট্রদূত মিস হেলেন নাফেভ। এ সময় তাদের মধ্যে দুর্যোগ সংশ্লিষ্ট বিষয়াবলী ও বলপূর্বক ব্যস্তচ্যুত মিয়ানমার নাগরিকের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত চার্জ ডি অ্যাফেয়ার্স মিস হেলেন নাফেভ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে সাক্ষাৎ করেন।

তারা ত্রাণ কার্যক্রম সমন্বয়, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে আলোচনা করেন। তাছাড়া, ইউএস এইডের অর্থায়ন প্রকল্প ‘সৌহাদ্য’ এবং ‘নবযাত্রা’ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

একইসঙ্গে রাষ্ট্রদূত বলপূর্বক ব্যস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের কর্মসংস্থান, শিক্ষা, তৃতীয় দেশে পুনর্বাসন, জটিল স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ফলপ্রসু আলোচনা করেন। তিনি বর্তমানে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী, বলপূর্বক ব্যস্তচ্যুত নাগরিকদের রেজিস্ট্রেশন বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় আমেরিকার পক্ষে রাষ্ট্রদূত ছাড়াও সিনিয়র মানবিক উপদেষ্টা (রোহিঙ্গা রেসপন্স) মিসেস লিনসে হারনিশ ও শরণার্থী সমন্বয়কারী মিঃ টমাস ব্রাউনস উপস্থিত ছিলেন।  

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. কামরুল হাসানসহ অতিরিক্ত সচিবরা এবং যুগ্মসচিব উপস্থিত ছিলেন।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
মার্কিন পতাকার আদলে ঢাকার রিকশা
রাজনৈতিক আশ্রয় নিয়ে কঠোর হচ্ছে ইউরোপ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের