‘দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে, কাজে অবহেলা চলবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুম চাষে আগুন লাগলে যেমন এর আশেপাশের সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়, তেমনই দায়িত্বে অবহেলা থাকলে আপনারাও ছারখার হয়ে যাবেন। কাজের প্রতি অবহেলা চলবে না। ফাইল চালাচালির দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। একইসঙ্গে কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের জন্য স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।  

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্গানোগ্রাম ঠিক করতে হবে। তিন পার্বত্য জেলায় নিয়োগ কমিটি পুনর্গঠন হবে সরকারের বিধিবিধান অনুযায়ী।’ দ্রুত বিধি-বিধান অনুযায়ী সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কাজের রিপোর্ট দ্রুত উপস্থাপন এবং মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। সরকারের অর্থ অযাচিত ব্যয় করা যাবে না।’ অর্থ ছাড়ের বিষয়ে যাচাই-বাছাই করে প্রকৃত খরচ ছাড়ের বিষয়টিকে প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘তিন পার্বত্য অঞ্চলে পানির অভাব যাতে না হয়, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। জনকল্যাণে উপকারভোগীর সংখ্যা নির্ণয় করাসহ গৃহীত স্কিমগুলোর যাবতীয় বিষয় সিভিল প্রকৌশলীরা মনিটরিং করবেন। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করবো।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, ‘জনকল্যাণে গৃহীত আগের প্রকল্প/স্কিমগুলোর সর্বশেষ অবস্থা কোন অবস্থায় রয়েছে তা জেনে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে হবে। বানভাসিদের খাবার বিতরণের কাজ অব্যাহত থাকবে। তিন জেলায় আর্থিক সহায়তা ও বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট সিইওরা ব্যবস্থা নেবেন।’

কর্মশালায় রাঙ্গামাটি লেক এলাকায় মাছের অভয়ারণ্য গড়ে তোলা ও পাহাড় কাটা বন্ধে গুরুত্বারোপ; স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পরিবেশ সংরক্ষণের জন্য বিদ্যমান প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং নতুন প্রকল্প নেওয়া; কৃষিক্ষেত্রে শস্য বহুমুখীকরণ ও খাদ্য নিরাপত্তার জন্য সঠিক প্রকল্প গ্রহণসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব সজল কান্তি বনিক, যুগ্মসচিব কংকন চাকমা প্রমুখ।

/এসআই/আরকে/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী