কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আর্জেন্টিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮

কৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আর্জেন্টিনা। ধানের পোকা নিধনে বাংলাদেশ ও আর্জেন্টিনার ধান গবেষণা কেন্দ্র এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত মারসেয়ো কেসা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেয়ো কেসার সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষিখাত সহযোগিতা ছাড়াও বাণিজ্য, জ্বালানি, ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন।

ফুটবল সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের খেলার মান বৃদ্ধির জন্য তারা অবদান রাখতে পারে। এজন্য আর্জেন্টিনার কোনও ফুটবল ক্লাব ঢাকা সফর করতে পারে।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী