ড. ইউনূসকে সভাপতি ও মুগ্ধর ভাইকে সেক্রেটারি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসহ দীর্ঘমেয়াদে সহায়তার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে সাত জন সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে। এ কমিটির মোট সদস্য হবে ২১ জন।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকের পরে ফয়েন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তবর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ কথা বলেন।

এর আগে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটি গঠনের কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এই ফাউন্ডেশনের সভাপতি। সেক্রেটারি হচ্ছেন শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা ও দীর্ঘমেয়াদী সহায়তার কথাটি বিবেচনা করে শহীদ পারিবারের সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, এ কমিটির কোষাধ্যক্ষ হচ্ছেন কাজী ওয়াকার আহমেদ, দফতর সম্পাদক নাহিদ ইসলাম, সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন এস মুর্শিদ। আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।

এ ফাউন্ডেশন কবে থেকে কাজ শুরু করবে এবং এর ফান্ড কোথা থেকে আসবে এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘ফাউন্ডেশন ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অর্থ ডোনেশনের জন্য আহ্বান করেছেন। দেশি-বিদেশি অনেকেই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। শহীদ পরিবার ও আহতদের যেন প্রাপ্য সম্মানটা দিতে পারি তার জন্য এই ফাউন্ডেশন করা হয়েছে। যে কোনও সরকার আসুক না কেন তারা যেন বঞ্চিত না হন সেজন্য এটা করা হয়েছে।’

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী