বস্ত্র অধিদফতর এবং তাঁত বোর্ড পরিদর্শন করলেন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৪

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বস্ত্র খাতের উন্নয়নে ভূমিকা রাখতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে কাজ করতে হবে। প্রাতিষ্ঠানিক সেবা পেতে কারও যেন কষ্ট না হয়। প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা তা দূর করতে কাজ করা হবে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদফতর পরিদর্শন শেষ করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় বস্ত্র অধিদফতরের মহাপরিচালক শহীদুল ইসলাম ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তাঁত ও বস্ত্র খাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধকতায় এড়িয়ে কাজ করে যাচ্ছে। তাঁত বোর্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধার হয়েছে।  

এসময় দেওয়ান অতিরিক্ত সচিব আব্দুস সামাদ, মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব শাহাদাত হোসেন হোসনে আরা বেগম, উপপরিচালক মো. আব্দুস সালাম, উপপরিচালক মো. সাইফুর রহমান, সদস্য দেবাশীষ নাগসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের