উসকানিদাতারা সাংবাদিক, কবি, শিল্পী পরিচয় দিয়ে রেহাই পাবে না: নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭

‘সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকারও চায় না। কেউ যদি মনে করে মামলার মাধ্যমে হয়রানি হচ্ছে সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনীর মাধ্যমে, তথ্য দিয়ে, উসকানি দিয়ে সহায়তা করেছে,  জনমত তৈরি করেছে, তারা সাংবাদিক, কবি, লেখক বা শিল্পী পরিচয়ে কেউ রেহাই পাবে না।’ 

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, দ্রুততম সময়ে তদন্ত হবে।যদি কেউ জড়িত না হন তাহলে রেহাই পাবেন। তবে সাংবাদিক বা লেখক বা শিল্পী পরিচয়ে কেউ ছাড় পাবেন না। গণহত্যার সঙ্গে জড়িত বা উসকানি দিয়েছেন বা বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তারা কেউ ছাড় পাবে না।

নাহিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ভালো হচ্ছে।  তবে এখনও অনেক পুলিশ কাজে যোগ না দেওয়ায় কিছু সমস্যা রয়ে গেছে।  তাদের মনোবল ফিরিয়ে এনে সংস্কার করতে কিছু সময় লাগবে। তাই দুই মাসের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব (ম্যাজিস্ট্রেসি ক্ষমতা) দেওয়া হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
‘সরকারের মধ্য থেকে এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম