গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বেড়েছে। ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে এখন আগামী ১০ অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ জমা দেওয়া যাবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনও সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনও ব্যক্তি স্বশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ জমা দিতে পারবেন।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করা যাবে। তবে বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হয়েছে।

হটলাইন নম্বর: ০১৭০১ ৬৬২১২০, ০২-৫৮৮১২১২১

ই-মেইল: [email protected]

আরও পড়ুন- 

গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন

গুমের ঘটনা তদন্তের পথে কমিশন

গুমের অভিযোগ নিচ্ছে কমিশন

যেসব কাজ করবে গুম কমিশন

গুমের শিকার ৬৪ জনের তালিকা গেলো তদন্ত কমিশনে

/জেইউ/এফএস/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
হামে মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের রুল
আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের