আরও ৪ জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সরদার উদর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ ও সারা দেশে বৃষ্টির কারণে দেশের সব প্রধান নদনদীর পানি সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় এ প্লাবন হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীগুলোর পানি সমতলে বাড়ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতলে স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) প্রবণতা রয়েছে এবং পরবর্তী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এর প্রেক্ষিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতলৈ আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দ্রুত বাড়তে পারে। পরবর্তী এক দিন পর্যন্ত স্থিতিশীল এবং পরবর্তী এক দিন কমতে পারে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক-সীমায় প্রবাহিত হতে পারে এবং জেলাগুলোর সংশ্লিষ্ট চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অন্যদিকে আগামী তিন দিন পর্যন্ত কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

ফাইল ছবি

রংপুর বিভাগের অন্য প্রধান নদীগুলো আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, ইছামতী-যমুনা ও যমুনেশ্বরী নদীগুলোর পানি সমতলে বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগের এসব নদীর পানি সমতলে বাড়তে পারে, যা পরবর্তী এক দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পরবর্তী এক দিন নদীগুলোর পানি সমতলে কমতে পারে।

রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি সমতলে বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে।

রাজশাহী বিভাগের গঙ্গা নদীর পানি সমতল কমছে এবং তার ভাটিতে পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুদিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতলে ধীর গতিতে কমতে পারে, পরবর্তী এক দিন পানি সমতলে স্থিতিশীল এবং পরবর্তী দুদিন বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

ফাইল ছবি

সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি সমতলে বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী তিন দিনে নদীগুলোর পানি সমতলে কমতে পারে। অন্য প্রধান নদীগুলো মনু, খোয়াই, ধলাই নদীগুলোর পানি সমতলে হ্রাস পাচ্ছে। অন্যদিকে সোমেশ্বরী, ভুগাই নদের পানি সমতলে বাড়ছে এবং সারিগোয়াইন, কংস নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী তিন দিন পর্যন্ত পানি সমতলে কমতে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, গোমতী নদীর পানি সমতলে কমছে। অন্যদিকে হালদা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী তিন দিন পর্যন্ত চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) কম প্রবণতা রয়েছে, যার প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতলে কমতে পারে।

বাংলাদেশ আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট বঙ্গোপসাগর এলাকায় কোনও লঘুচাপ না থাকায় আগামী তিন দিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিক জোয়ার পরিলক্ষিত হতে পারে।

/এনএআর/
সম্পর্কিত
ঘুরতে ঘুরতেই প্রকৃতি সংরক্ষণ, বিশ্বের সাত অভিনব পর্যটন অভিজ্ঞতা
আজও হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
সর্বশেষ খবর
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন