পাহাড় ও পূজার নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবেই আছে। যারাই নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। এছাড়া দুর্গা পূজার নিরাপত্তা নিয়েও কোনও আশঙ্কা নেই।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ বুদ্দিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, পাহাড়ে কারা বিশৃঙ্খলা করে। কিছু লোক আছে— তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি খারাপ করার জন্য। সেটা গণমাধ্যম ভালোভাবে তুলে ধরেছে। সেখানে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ভালোভাবেই মোকাবিলা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান এটি। তারা যাতে নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান করতে পারে, সেজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা তাদের আশ্বাস দিয়েছি যে, আপনারা আনন্দঘন পরিবেশে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন। এখানে নিরাপত্তার কোনও শঙ্কা নেই।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের