রাষ্ট্রপতি ইস্যুতে রাজনীতিকদের কাছে বৈষম্যবিরোধী নেতারা

আবিদ হাসান রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ০৩:২২আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৪

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দিতে রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত মত গড়ে তুলতে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২৫ অক্টোবর) সংগঠন দুটির নেতারা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ও জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠককে ‘অনানুষ্ঠানিক’ হিসেবে দাবি করেছেন নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বাংলা ট্রিবিউনকে বলেন, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে তাদের (বিএনপি) সাথে আমাদের একটা ইনফরমাল মিটিং ছিলো। সেখানে তারা যে বলেছিলো, রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক শঙ্কট তৈরি হবে', সেটি নিয়ে আমাদের কথা হয়েছে।’

উমামা উল্লেখ করেন, ‘আমরা তাদের কাছে জানতে চেয়েছি কীভাবে অপসারণ করা যায়। এই বিষয়ে তারা তাদের পয়েন্ট তুলে ধরেছে, আমরা আমাদের পয়েন্ট তুলে ধরেছি। তাদের একটা আলোচনা হয়েছে, কোনও সিদ্ধান্ত হয়নি।’

অন্য কোনো ইস্যু নিয়ে বিএনপির সাথে মিটিংয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এটাই (রাষ্ট্রপতির অপসারণ) মূলত আলোচনার বিষয় ছিল। অন্য তেমন কোনো ইস্যু ছিলো না৷’

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এদের মধ্যে ছিলেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন, সামান্তা শারমিন, আরিফ সোহেল, আবদুল হান্নান মাসউদ ও উমামা ফাতেমা।

শুক্রবার এই দুটো সংগঠনের নেতারা জামায়াতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠক সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

জামায়াতের সাথে আলোচনার বিষয়ে জানতে চাইলে উমামা ফাতেমা জানান, ‘সেটি নিয়ে হাসনাত আবদুল্লাহরা ভালো বলতে পারবেন।’

পরে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ,সমন্বয়ক সারজিস আলম, আবদুল কাদের, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদসহ বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

আগামী কয়েকদিনের মধ্যে গণতন্ত্র মঞ্চের সঙ্গেও বৈঠক করবে সংগঠন দুটি। ইতোমধ্যে একটি ডেট ছিলো বৈঠকের, যেটি অনুষ্ঠিত হয়নি।

মঞ্চের একাধিক নেতা মনে করেন, বিএনপি ইতোমধ্যে সাংবিধানিক সংকটের বিষয়টি উল্লেখ করেছে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জানানো হয়েছে। রাষ্ট্রপতি অপসারণে রাজনৈতিক অভিসন্ধি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো কোনওভাবে অস্থিরতা দেখতে চাইবে না।

/এসটিএস/এস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী