আমিরাতের শীর্ষ সংস্থাগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৬

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি বলেছেন, বাংলাদেশের লজিস্টিক, বন্দর, বিমান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আমিরাতের শীর্ষ সংস্থাগুলো আগ্রহী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত আল-হামৌদি ‘দেশের সংকটময় সময়ে’ বাংলাদেশের প্রতি তার সরকারের সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত অন্তর্বর্তী সরকার এবং তার ব্যবসা-প্রতিষ্ঠান নীতি এবং সংস্কার এজেন্ডার পাশে থাকবে।’

আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি বলেন, ‘বিশ্বের অন্যতম বড় বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড এবং আবুধাবি বন্দর বিশ্বের কাছে দেশের রফতানি প্রতিযোগিতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আরেকটি শীর্ষ সংস্থা মাসদারও ভাসমান সৌর প্রকল্পসহ পুনঃনবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতেও আগ্রহী।’

‘তার গভর্নর ইতোমধ্যে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করেছেন। আরব আমিরাত থেকে আরও বিনিয়োগ এলে আমরা খুশি হবো’- বলেন ড. মুহাম্মদ ইউনূস। 

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের