পুলিশে এখনও নারীদের দাবিয়ে রাখা হয়: হোসনে আরা

উদিসা ইসলাম
১৬ মার্চ ২০১৬, ১০:০৩আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৪:০৮

হোসনে আরা

বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী ওসি হোসনে আরা। ২০০৯ সালের ১৭ মে তিনি ওসি হিসেবে নিয়োগ পান। এর আগে দেশে কোনও নারী এ পদে দায়িত্ব পাননি। বর্তমানে ৪৯টি থানার মধ্যে কেন আরেকজন হোসনে আরা খুঁজে পাওয়া গেলো না, নারীদের প্রতি কোনও ধরনের বৈষম্য আছে কিনা,পুরুষ সহকর্মীদের সঙ্গে পাল্লা দিতে হয় কিভাবে- এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে।

বাংলা ট্রিবিউন: আজ পর্যন্ত আপনার পর আর কাউকে থানার দায়িত্বে দেখতে না পাওয়ার কারণ কি? নারীরা পারেন না?

নারীরা পারবেন না কেন? ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না। ওসিগিরি এমন কি কাজ? লাঠালাঠি, হাতাহাতি করা লাগে নাকি? আমি মনে করি,যোগ্য নারী পুলিশ নিয়োগ দিয়েছে সরকার, তাদের মধ্য থেকে ওসি পদে বেছে নিলেই হলো। একই কাজ, পারবে না কেন?

বাংলা ট্রিবিউন: ওসি হতে বাড়তি কোন অভিজ্ঞতা দরকার যেটা নারীদের নেই?

নিয়মানুযায়ী কিছু পদক্ষেপ তো আছেই। দুই বছরের বেসিক ট্রেনিং। একটু অভিজ্ঞ হলে ভালো হয়। কিন্তু কেবল ওসি হওয়ার জন্য বাড়তি অভিজ্ঞ হতে হবে এমন মনে হয়নি। কাজের দায়িত্ব পেলে তিনি যদি দায়িত্ববান হন তাহলে তিনি তার দক্ষতা দেখাতে পারবেন। সেই বিবেচনায় দক্ষ নারী কি নেই? আমি ছিলাম, আর একজনও নাই। এটা কেমন? এখন চার পাঁচজনকে দিতেই পারে। মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ আছে। কিন্তু সিস্টেম মেয়েদেরকে এখনও দাবিয়ে রাখছে।

সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের