বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৪, ১৯:১২আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৫০

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার। সে কারণে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রবিবার (২৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘চীন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রফতানির মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে চাই।’

তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সঙ্গে এ দেশের সম্পর্কে অনন্য মাত্রা যোগ করেছে। মুক্তবাণিজ্য চুক্তি দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য, বিশেষ করে আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।’

আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এ আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত চীনের আয়োজনে সে দেশে অনুষ্ঠিত চায়না-ইউরোশিয়া বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা চেয়েছেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী