দেশের সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: প্রেস উইং ফ্যাক্টস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৬

ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে— সেটাকে ‘ভুয়া খবর’ বলে জানিয়েছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।

শনিবার (৭ ডিসেম্বর) প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানানো হয়। এতে বলা হয়েছে, এটি মিথ্যা ও বানোয়াট খবর।

সেখানে আরও উল্লেখ করা হয়, এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনও বর্ডার অঞ্চলে ড্রোন মোতায়েন করা হয়নি।

প্রেস উইং ফ্যাক্টস বলছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ।

এর আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করা হয়, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এটি চালকবিহীন একটি মাঝারি উচ্চতার বিমান যা গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ভারতের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একই খবর দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী