ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানতো না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে দেশে ছিলেন তা জানতো না সরকার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানতো না। জানলে তাকে গ্রেফতার করা হতো।’

এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে। তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে।’

যারা দোষী নয়, মামলা হলেও তাদের কিছুই হবে না জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের যারা পালিয়ে আছেন, তার অপরাধী। তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। হত্যা মামলার কোনও আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে।’ 

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
কোন অপরাধে কী সাজা পেলেন ওবায়দুল কাদের
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
সর্বশেষ খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি