নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৫, ১৩:৫০আপডেট : ১৪ জুন ২০২৫, ১৩:৫২

প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ে নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (১৪ জুন) র‌্যাব-১ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করবেন, আমরা সে সময়ের জন্য প্রস্তুত আছি।

কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন হবে, সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি।

পটুয়াখালীতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পুলিশ প্রোটেকশন দিতে পারে নাই। সামনের আট মাসে নির্বাচনে প্রোটেকশন দেওয়া কীভাবে সম্ভব প্রশ্নে তিনি বলেন, এ ধরনের ছোটখাট ঘটনা সব সময় ঘটে। যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন, তাহলে এই ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা ঘটে বলেই আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনোকিছু না ঘটতো, তাহলে পুলিশ বাহিনীরই দরকার হতো না।

উত্তরায় আজ সকালে র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি আমি জানি না। এখনই প্রথম জানলাম। র‌্যাবের পোশাক পরে এসেছে, সে যদি র‌্যাবের সদস্য হয় তাহলেও ছাড়া পাবে না। র‌্যাব, পুলিশ, আনসারের পোশাক পরে অনেকেই অনেক অপকর্ম করছে। তাদের আমরা আইনের আওতায় আনবো।

গত চার মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ৩৫০ এর বেশি। খুনের ঘটনা বাড়ার বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন প্রশ্নে তিনি বলেন, শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হচ্ছে এটা আপনারাও বলছেন। এই ঘটনাগুলো যতটা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের