১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদির টুইটের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

তিনি আরও বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমার নাম নিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে।’

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন এবং ১৯৭১ সালে ভারতের জয় হয়েছে এবং ভারতের যেসব সৈনিক মারা গেছে তাদের প্রশংসা করেন।

মিসর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৯ ডিসেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে মিসর যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিসরে যাচ্ছেন। ডি-৮ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র এর সদস্য।’

সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে অন্যান্য সরকারপ্রধানের দেখা হবে বলেও তিনি জানান।

পররাষ্ট্র উপদেষ্টার থাইল্যান্ড সফর

রোহিঙ্গা ও মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে একটি অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংকক যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিক আলোচনার সময়ে সরাসরি যে আলোচনা হয়, এটি তার থেকে কিছুটা বাইরে। এখানে তিনটি বিষয় আছে– সীমান্ত, অপরাধ ও মিয়ানমার পরিস্থিতি।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও বলেন, ’আমি কী বলবো, সেটি নির্ভর করবে সেখানে কী কথাবার্তা হয় তার ওপর। আমি আগে থেকে কিছু বলতে চাই না এবং সেটি ঠিকও হবে না।’

আমাদের মূল বিষয় হচ্ছে যে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং আশ্রয় নিয়েছে, তাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে, জানান তৌহিদ হোসেন।

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা