এনআইডি সংশোধনের চার লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ঝুলে থাকা প্রায় পৌনে চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। দুই সপ্তাহ আগে এনআইডি ডিজি হিসাবে যোগ দেন সরকারের এ অতিরিক্ত সচিব।

এএসএম হুমায়ুন কবীর বলেন, আমি মাত্র এসেছি, দুই সপ্তাহ কাজ করেছি। যতটুকু জেনেছি, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে- আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫-১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না। আমি আশা করছি, খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী তিন মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন।

অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা আশা করছি, এ সময়ের মধ্যে তিন লাখ ৭৮ হাজার আবেদনেরই নিষ্পত্তির চেষ্টা করবো। যাতে দুর্নীতি করার সুযোগটাই কমে আসে।

বর্তমানে দেশের ১২ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছেন। ইসির এনআইডি উইং নিয়মিত এনআইডি সংক্রান্ত সেবা দিয়ে আসছে। এরমধ্যে অন্তত পৌনে চার লাখ এনআইডি সংক্রান্ত আবেদন নানা জটিলতায় অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন ইসির যাত্রা শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব ও এনআইডি উইং ডিজি।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান