ত্রিপুরা সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ত্রিপুরা সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বান্দরবান পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ প্রধানরা ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম পরিদর্শনে যাবেন। অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে