সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না: দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় বলেন, ‘সর্বউত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। আমি সর্বোচ্চ অবস্থায় যেতে চাই কিন্তু এই মুহূর্তের সমস্যাগুলোকে যদি মনোযোগে না নেই তাহলে ওই অবস্থায় পৌঁছাতে পারবো না।’

শুক্রবার ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিন। সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সকালে ভার্চুয়ালি এই সংলাপের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী প্রমুখ। সঞ্চালনা করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজেটের সুফল মিলবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী