সংস্কার কমিশনের সুপারিশের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নয়: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:১৪

সংস্কার কমিশনের সুপারিশ না পাওয়ার আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সিদ্ধান্তে আসতে পারছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। তারা খুব শিগগিরই প্রতিবেদন দিয়ে দেবেন। আমাদের কোনও সুপারিশ বা বক্তব্য আছে কিনা তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।’

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু বিষয় আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। উনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।’

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব এবং প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, এমন বিষয় সামনে আনলে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই- মিনিমাম সংস্কার করা হলে এ বছরের (২০২৫) শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থ করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে (নির্বাচন) যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা যখনই হোক না কেন।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করবো, তা না হলে জানুয়ারির তিন তারিখের মধ্যে দিয়ে দেবো।’

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের প্রধান হিসেবে ওনাদের কাছে জানতে চেয়েছি কোনও প্রস্তাব আছে কিনা।’

কোনও প্রস্তাব দিয়েছে কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশন তো স্টেকহোল্ডার। ওনাদের কাছে জানতে হবে। ওনাদের কোনও সুপারিশ আছে কিনা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে।’

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের