বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনের প্রতি আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ২২:২৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২২:২৪

সরকারি সফরে চীনে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীনা অটোমোবাইল কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন কারখানা স্থাপনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাংহাইয়ের উপকণ্ঠে উন্নত-প্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এ কারখানাটি প্রতিদিন প্রায় ৫০০ বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  পররাষ্ট্র উপদেষ্টা সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে সাক্ষাত করেছেন এবং ঢাকা ও সাংহাইয়ের মাঝে ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ভারপ্রাপ্ত মেয়র চলতি বছর অনুষ্ঠেয় ‘সাংহাই পর্যটন উৎসবে’ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সাংহাই শিল্প ও বাণিজ্য ফেডারেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আলোচনার সময় তারা চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করার বিষয়ে, বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তর এবং চট্টগ্রাম ও সাংহাইয়ের মধ্যে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোকপাত করেন।

উপদেষ্টা শুক্রবার (২৪ জানুয়ারি) দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিচ্ছে চীনের সিনোভ্যক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান