বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে: ফারুকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৬ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:০০

পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল। বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল, নতুন চিন্তা প্রবেশের কোনও জায়গায় রাখা হয়নি।’

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন সবাই খারাপ। সলিমুল্লাহ খান, মাসুদ খানের মতো বড় লেখকেরা পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমিতে এমন এক ব‍্যবস্থা ছিল, সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারবেন না। সলিমুল্লাহ খানও দুইবার বাংলা একাডেমির সদস্য হতে চেয়ে পারেননি। যারা ভালো চিন্তা করছেন তাদের অন্তর্ভুক্তির জায়গা না থাকলে বুঝতে হবে একাডেমিটা ঠিকমতো চলছে না। পরিচালনা পদ্ধতি থেকে নীতিমালা সব সংস্কার করতে হবে, যাতে এটি একটি চলমান প্রতিষ্ঠান হতে পারে।’
তিনি আরও জানান, বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। এটি রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। এই বইমেলায় কোনও বই নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

বাংলা একাডেমিকে সংস্কারের জন্য কমিটি গঠন করতে চেয়েছিলেন জানিয়ে একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, ‘বাংলা একাডেমির জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব ব্যস্ত সময়। আমরা বাংলা একাডেমির জন্য সংস্কার কমিটি করতে চাই, যে কমিটিতে বিজ্ঞজনেরা সংস্কারের নানা বিষয় নিয়ে পরামর্শ দেবেন।’

বাংলা একাডেমির পুরস্কার বিতর্ক নিয়ে মহাপরিচালক বলেন, ‘সম্প্রতি পুরস্কার ঘোষণা করা হলে নানা মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমরা আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করেছি। তালিকাটি আমরা রিভিউ করবো, যদি কারও বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনও কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে।’

নাম প্রকাশের আগে যাচাই-বাছাই নিয়ে মহাপরিচালক বলেন, ‘আমরা কোনও প্রক্রিয়ায় ভুল করতে চাইনি। কিন্তু আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা পুরো প্রক্রিয়াটি মেনটেইন করতে চেষ্টা করেছি। এ কারণেই আমরা ৩ কার্যদিবসের জন্য এগুলো সাময়িক স্থগিত করেছি।’

তিনি আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের অভিযোগগুলো আমলে নিয়ে আমরা রিভিউ কমিটিতে উঠিয়েছি। কমিটি সেটি বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেবেন। গোয়েন্দা সংস্থা এবং আইনি ভিত্তি পায় এমন লোকদের সমন্বয়ে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।’

/এএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তরুণ প্রজন্ম কেন মধ্যযুগীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে?
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
সর্বশেষ খবর
তুই আমার গায়ে হাত দিছোস কেন, সাংবাদিককে পরীমণি
তুই আমার গায়ে হাত দিছোস কেন, সাংবাদিককে পরীমণি
তারেক রহমান নিয়ে নাহিদের বক্তব্য প্রত্যাহারে নোটিশ
তারেক রহমান নিয়ে নাহিদের বক্তব্য প্রত্যাহারে নোটিশ
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম