গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫

‘গত ৫ আগস্টে গণঅভ্যুত্থানের যে ন্যারেটিভ, তা টিকিয়ে রাখা জরুরি’ উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘তারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে। বিশ্বকে বোঝাতে চাইছে, তোমরা যে এটাকে গণঅভ্যুত্থান বলছো, সেটা আসলে তা না।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী; তারা চাইছেন বাংলাদেশের যে ন্যারেটিভ, সেটাকে চ্যালেঞ্জ করতে। বারবার ওদের বার্তাগুলো দেখেন। ৩ হাজার পুলিশ মারা গেছেন, ড. ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছেন কারা, জঙ্গিরা; এটা খুবই ওয়েল অরকেস্ট্রেটেড ক্যাম্পেইন। ভারতীয় গণমাধ্যমও এটার সঙ্গে জড়িত। এর পেছনে হাসিনার অলিগার্করা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে।’

তিনি বলেন, ‘এটা বড় রকমের একটা চক্রান্ত। তারা বোঝাতে চাইছে যে, আমাদের দেশে যেটা হয়েছে, সেটা আসলে গ্লোবাল অর্ডারের বাইরের একটা কিছু।’

অন্তর্বর্তী সরকারকে অনেকেই ব্যর্থ প্রমাণের চেষ্টায় লিপ্ত আছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, তারা মিলিয়ন ডলার খরচ করছে। অথচ ড. ইউনূস কিন্তু ছয় দশক ধরে পাবলিকলি আছেন একটা স্বচ্ছ ইমেজ নিয়ে। আমাদের অপপ্রচার যারা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে যেন আর কোনোদিনই আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গ-পাঙ্গরা ফিরতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দুবছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে। এমনকি ডাকাত মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছিল, মন্ত্রীও হয়েছে।

প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব বলেন, আমাদের এত বড় একটা যুদ্ধ হলো অথচ তেমন কোনও শক্ত ডকুমেন্টারি নেই। আপনি সেই সময়কার পত্রিকাগুলো পড়লে বুঝতে পারবেন। শেখ মুজিবের অর্থনৈতিক পলিসি কিন্তু খুবই বাজে ছিল। এটাকে আমি সুইসাইডাল বলবো। সেটা বাংলাদেশকে আরও গরিবের দিকে নিয়ে গেছে। তার প্রথম কয়েক মাস দেখলেই বুঝতে পারবেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান