আমরা একটা পদচিহ্ন রেখে যেতে চাই: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা একটা ফুটপ্রিন্ট (পদচিহ্ন) রেখে যেতে চাই। যারা ক্ষমতায় আসবেন তারা যেনো এটা কন্টিনিউ করে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএসআরএফ’র সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি, ব্যর্থতা আছে। আমরা কন্টিনিউ করতে পারবো না, সব সংস্কার করতে পারবো না। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। ফুটপ্রিন্ট মানে আমরা যেটা করছি, লোকজন কনভিন্স, যারা ক্ষমতায় আসবেন তারা যেন এটা কন্টিনিউ করে। যারা আসবেন তাদের রেস্পনসিভ হতে হবে।

ভ্যাটের ব্যাপারে চাপ আছে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাট কমাতে বলা হয়। সব ভ্যাট যদি কমিয়ে দেন সরকারের আয় কোথায়? আমরা ধার করছি। আবার বিশ্বব্যাংক, আইএমএফ বলছে— কোনও ক্রমেই স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমাবেন না।

মানুষের মধ্যে এখন আস্থা আসছে জানিয়েছে অর্থ উপদেষ্টা বলেন, বিদেশ থেকে অর্থ হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠায়। সবই ব্যাংকিং চ্যানেলে আসে বলবো না। হুন্ডির মাধ্যমে আসলে সব টাকা দেশে আসে না। কারণ ওটা বাহিরে থেকে যায়। বহু মানুষ আছে ডলার রেখে দেয়, আপনার টাকা পাঠায়। একটা ম্যাসেজ দিলো, হুন্ডা নিয়ে চট করে টাকা দিয়ে চলে যায়। কিন্তু আসার কথা ডলার। না আসার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব পড়ে।

উপদেষ্টা বলেন, কিছুদিন আগে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ ছিল। আমাদের রফতানি গ্রোথ ও নেগেটিভ ছিল। এখন কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজেটিভ। মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আছে। একেবারে পুরোপুরি চলে আসছে সেটা বলবো না। 

তিনি জানান, সবসময় বিনামূল্যে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়। ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

মতবিনিময় সভার আয়োজনে সহযোগিতা করে ‘ট্যাপটপ সেন্ড’।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনে অর্থ উপদেষ্টার ‘না’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের