কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০

বাংলাদেশে কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং 'বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।'

বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) মৌলিক স্বাধীনতাকে সম্মান করাসহ অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি পরামর্শ দিয়েছে, 'নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।'

এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকারকে শক্তিশালী করার জন্য আরও নাগরিক-নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার  আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক দলগুলোর বিষয়ে সংস্থাটি পরামর্শ দিয়েছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যেন মানবাধিকার নীতিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তা নিশ্চিত করতে তদের সঙ্গে ব্যাপক আলোচনা শুরু করা উচিত।

এতে বলা হয়, 'রাজনৈতিক ও সামাজিক জীবনে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতার জন্য আইন ও বিধিমালাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।'

/এস/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী