প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার (প্রফেসর ইউনূস) উপস্থিতি সম্মেলনকে উৎসাহিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সময় বলেন, ‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি।

তিনি বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে।’

আমিরাতে স্বাস্থ্যমন্ত্রী দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারণ করবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, স্বাস্থ্য পরিস্থিতি এবং রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতিতে তিনি মুগ্ধ। তিনি ১০ লাখের বেশি বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের