‘গঙ্গা পানি চুক্তি’ নবায়ন আলোচনার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬

দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উভয়ের জন্য প্রযোজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) ওমানে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এর সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে বৈঠকে বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি নবায়ন জন্য আলোচনা শুরু করার গুরুত্বের উপর জোর দেন।

মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারের বিবেচনার অনুরোধ জানান।

উভয়পক্ষই উল্লেখ করেছে যে, ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ডিং ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা আশা করেন যে, বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা আলোচনা করা হবে এবং সমাধান করা হবে। 

এদিকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার ১৭ ফেব্রুয়ারি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান