জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে যৌথ বিনিয়োগে আগ্রহী ভুটান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯

জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে যৌথ বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে ভুটান। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্তসিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তার সরকারের এই আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তারা ভুটানে জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে বাংলাদেশ-ভুটান যৌথ উদ্যোগে বিনিয়োগে আগ্রহী।

এসময় রাষ্ট্রদূত বলেন, ঢাকায় তার চার বছরের অবস্থানকালে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ সম্পর্ক জোরদারে নতুন পথ খুঁজছে।

রাষ্ট্রদূত কুয়েন্তসিল বলেন, উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং এতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে।

ভুটানের বিনিয়োগকারীরা ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব শিগগিরই এটি কার্যকর করার প্রত্যাশায় রয়েছি।

রাষ্ট্রদূত জানান, ভুটান ঢাকা থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পেতে বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে।

সাক্ষাৎকালে তারা দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শিক্ষা সম্পর্কসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

প্রফেসর ইউনূস দুই দেশকে কাছাকাছি নিয়ে আসার প্রচেষ্টা এবং বাংলাদেশের ‘ভালো বন্ধু’ হওয়ার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মঈন খান
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকার কর দেওয়ার হাইকোর্টের রায় বহাল
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার