বিগত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকরা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করা প্রশাসনের ২২ জন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা কয়েকটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর তথ্য জানানো হয়। এর আগে ২০১৮ সালে নির্বাচনে কাজ করা ৪৫ সাবেক জেলা প্রশাসককে ওএসডি করা হয়।

এদিকে গত বছরের জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এ ছাড়া জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারে বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন (ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হন), তারা নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে ইতোমধ্যে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে। যাদের ওএসডি করা হয়েছে তাদের চাকরির বয়স ২৫ বছরের কম। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়া হচ্ছে। এ রকম ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক