প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

আলজেরিয়া সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার এই দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি তার সরকারের এ বার্তা দেন। এসময় প্রধান উপদেষ্টা আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর অনুরোধ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে তাদের জ্বালানিমন্ত্রী ঢাকা সফর করবেন।

তিনি বলেন, আলজেরিয়া টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক্সের মতো বাংলাদেশি পণ্য আমদানির পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা কাউন্সিল অব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন কামনা করেন।

২০২৬-২৭ মেয়াদে ‘সি’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ২০২৮-৩০ মেয়াদের জন্য নির্বাচন ২০২৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে।

এসডিজি-বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
‘ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের তথ্য সম্পূর্ণ মিথ্যা’ 
হামে শিশু মৃত্যুড. ইউনূস, নূরজাহানদের নামে করা মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু