যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদের কেউ ভুলবে না: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান— এটা তো জাতির একটা মহৎ আন্দোলন। এটা তো বাংলাদেশের সবাই ধারণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে এরা জুলাইযোদ্ধা, জুলাইয়ের বীর, জুলাই শহীদ। আমি মনে করি, যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদের কেউ ভুলবে না, জুলাই শহীদেরকে কেউ ভুলবে না।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহত ও নিহতদের প্রাপ্য সুবিধাগুলো আইন করে পরিবর্তন যাতে না করা যায়, এমন কোনও উদ্যোগ সরকার নেবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো একটা অধিদফতর করেছি। অধিদফতরের আওতায় খুব নিয়মতান্ত্রিকভাবে সবকিছু করা হচ্ছে। দেখেন, ৫৩ বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে এখনও প্রশ্ন আছে। এখানে কয়েকবার করে চেক করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ক্যাটাগরি করেছি এবং সবার পাশেই এই অন্তর্বর্তী সরকার দাঁড়িয়েছে।’

শহীদ পরিবারদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘কোটার কোনও সিস্টেমে আমরা যাচ্ছি না। এটা কোটার বিষয় না। এটা প্রজন্মের পর প্রজন্মের বিষয়ও না। দেখেন, যারা আহত হয়েছে এমন অনেকেই আছে— যার চোখে ৫-৬টি করে গুলি চালানো হয়েছে। এটা তো অমানবিক। এখনও অনেকেই আছেন যারা চিকিৎসা নিচ্ছেন। শহীদদের সংখ্যা ৮৩৪ জন গেজেট করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে, অনেক শহীদের সংখ্যা… আমাদের এখনও এই তদন্ত চলছে। আমরা কিন্তু আরও খুঁজছি। কেননা, জাতিসংঘের হিসাবে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনের মতো। আমরা জানি যে, কিছু কিছু কবরস্থানে জুলাই শহীদদের কোনও প্রকার চিহ্ন ছাড়া কবর দেওয়া হয়েছে। সেটাও আমরা চেষ্টা করছি, পরিচয় কীভাবে বের করা যায়। তাদের চিহ্নিত করার একটা প্রক্রিয়া চলছে। শহীদদের সংখ্যা বাড়তে পারে, তবে আপাতত হছে ৮৩৪ জন। ’

 /এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী