বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করার কাজ চলছে: বেবিচক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৭:২৮আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৭:৩৪

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

শনিবার (১ মার্চ) হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যশোরের পুলারহাটে এ সেবার উদ্বোধন করা হয়। ইমপ্রেস এভিয়েশন দ্বারা পরিচালত আদ-দ্বীন ফাইন্ডেশন তত্ত্বাবধানে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে এই পরিষেবা চালু করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, এভিয়েশন খাতের উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একইসঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে।

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করেছে, তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন এই সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বড় অগ্রগতি।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি মানবতার এক অনন্য নিদর্শন। আইনের মধ্যে ভবিষ্যতে কোনও প্রতিষ্ঠান এমন মহৎ উদ্যোগ গ্রহণ করলে আমাদের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

/আইএ/আরকে/
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু