পাটপণ্য মেলার উদ্বোধন, চলবে ১০ মার্চ পর্যন্ত

পাট রফতানি কমছে, যা কাঙ্ক্ষিত নয়: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ১৭:০৩আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:১০

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘পাট রফতানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে (কমছে), যা কাঙ্ক্ষিত নয়। পাটের রফতানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসেন, তার জন্য যা প্রয়োজন সবই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে হলে কী করা লাগবে, কোথায় বিনিয়োগ করতে হবে— প্রতিশ্রুতি দিচ্ছি আমি করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে পাট অধিদফতর আয়োজিত পাঁচ দিনব্যাপী (৬ মার্চ থেকে ১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী (১১ মার্চ থেকে ২৫মার্চ) তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এখানে কৃষকদের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজকরণ, গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম করা হয় তা নীতি সহায়তায় মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বিশেষত, জেপিডিসি’র মাধ্যমে এক হাজারের অধিক উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাট পণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।’ 

কোভিড পরবর্তী সময়ে পাট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, কাঁচাপাটের বাজারে যে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হল, দুই হাজার টাকার পাট ৭ হাজার টাকা হলো। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রেতারা আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই সরে যাওয়ার ফলস্বরূপ শিল্প উদ্যোক্তা বিভিন্ন সমস্যা গত দুই তিন বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার।’ 

পাটপণ্য মেলার উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতির বক্তব্যে  পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন। 

উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময়  আরও উপস্থিত ছিলেন পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম, অতি. সচিব সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা
দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের